
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভুঞাপুর থানার আপত্তিকর ভিডিও ধারন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর্ণোগ্রাফি মামলার অন্যতম আসামি আল আমিন (৩২) র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ও র্যাব-১০, সদর কোম্পানি কেরানীগঞ্জ ঢাকা এর যৌথ আভিযানিক দল রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। সোমবার (৫ জানুয়ারি) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তি ও মামলার এজাহারের বিবরণে জানা যায়, ধৃত আসামি আল আমিন (৩২) কৌশলে বাদির স্ত্রীর গোসলের আপত্তিকর দৃশ্য মোবাইলে ধারন করে এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে বাদির নজরে পড়ে। বাদির ধারনা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ধৃত আসামি কৌশলে স্ত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আপত্তিকর ভিডিও ছড়িয়ে দিয়েছে।
বাদি উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা ও সুরক্ষার জন্য গত (২১ জুন) ভুঞাপুর থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলা রুজুর পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ও র্যাব-১০, সদর কোম্পানি কেরানীগঞ্জ ঢাকা এর যৌথ আভিযানিক দল ধৃত আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত পর্ণোগ্রাফি মামলার এজাহারভুক্ত প্রধান আসামী আল-আমিন (৩২), জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।






