
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইল নিউজবিডি এর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা ইফতেখারুল অনুপমের শ্বশুর শামসুল আলম বুধবার (৭ জানুয়ারী) বিকেল ৩টার সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট জনিত কারণে তাকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি হলে ডাক্তার বাড়ি ফিরিয়ে দেন। পরে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাজা শেষে বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকাল ১০ টায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের হাবলা উত্তরপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।






