
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম পারভেজ খান পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংগঠনটির জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো পদত্যাগপত্র থেকে এ তথ্য জানা গেছে।
পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, আমি শামীম পারভেজ খান টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। ব্যক্তিগত ও পারিবারিক কারণবশত সংগঠনের কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও মনোযোগ প্রদান করতে অক্ষম হওয়ায় সংগঠনের স্বার্থ বিবেচনায় নিয়ে আমি স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।
পদত্যাগপত্রে তিনি আরও বলেন, আমি আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকেই টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।






