
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলার সখিপুর থানার দেবর কর্তৃক ভাবীকে ধর্ষণ মামলার ধর্ষক দেবর হাসেম সিকদার (২৩) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর অভিযানে গ্রেফতার হয়েছে। বুধবার (৭ জানুয়ারী) সন্ধায় সখিপুর থানার তক্তারচলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, এজাহারের বিবরণে জানা যায় যে, ধর্ষক হাসেম সিকদার (২৩) ভিকটিমের সম্পর্কে দেবর। ভিকটিম গত বছরের ১৮ ডিসেম্বর পিতার বাড়িতে বেড়াতে আসে এবং সেখানে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যান। উক্ত ওয়াজ মাহফিলে ধর্ষক দেবরের দেখা হলে একসাথে ফুচকা খাওয়া শেষে পিতার সাথে বাড়িতে যেতে চান তখন ধৃত ধর্ষক ভিকটিমকে নিজে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন। ভিকটিম ধর্ষকের কথায় সরল বিশ্বাসে ওয়াজ মাহফিল হতে পিত্রালয়ে যাওয়ার পথিমধ্যে জোরপূর্বক কাঠ বাগানে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে টাঙ্গাইল জেলার সখিপুর থানায় ১৯ ডিসেম্বর ধর্ষণ মামলা দায়ের করেন ।
মামলা রুজুর পর সিপিসি-৩, র্যাব -১৪ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক ধর্ষক দেবরকে গ্রেফতারে তৎপর হয়। এরই প্রেক্ষিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল ধৃত ধর্ষক দেবরের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে বুধবার (৭ জানুয়ারী) সন্ধায় টাঙ্গাইল জেলার সখিপুর থানার তক্তারচলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার ধর্ষক দেবর হাশেম শিকদার (২৩), জেলা-টাঙ্গাইল‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ধর্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।






