
স্টাফ রিপোর্টার ॥
“চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে” এই শ্রোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে অরাজনৈতিক মানবসেবা মুলক অনলাইন ভিত্তিক হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম “মানবতার মেলবন্ধন” গ্রুপের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) সকালে উপজেলার পৌর এলাকার মালাউড়ীতে ৫ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন অরাজনৈতিক মানবসেবা মুলক অনলাইন ভিত্তিক হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম “মানবতার মেলবন্ধন” গ্রুপ।
ব্যবসায়ী সেকান্দর আলীর সভাপতিত্বে ও গ্রুপের এডমিন ও সাবেক কুয়েত প্রবাসী মিজানুর রহমানের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (অবঃ) উপ-পরিচালক দুলাল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শাখা ইসলামি ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম, জনতা ব্যাংক পিএলসি মধুপুর শাখার সিনিয়র অফিসার (অবঃ) কামরুল হাসান।
ব্যবসায়ী আতিকুর রহমান আলমগীর, দিঘলআটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই। এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা।






