
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে সভায় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসারের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।






