
স্টাফ রিপোর্টার।। নির্বাচন কমিশনে দায়ের করা আপিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের তিনটি আসনের খেলাফত মজলিসের প্রার্থী তিনজন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের খেলাফত মজলিসের প্রার্থী মো. আবু তাহের এবং টাঙ্গাইল-৮) বাসাইল-সখীপুর) আসনের খেলাফত মজলিসের প্রার্থী মো. শহীদুল ইসলাম।
ফরম ২১ এ স্বাক্ষর না থাকায় টাঙ্গাইল-৫ আসনের খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমীনের, হলফনামা ও ফরম ২০, ২১ এ স্বাক্ষর না থাকায় টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের প্রার্থী প্রার্থী মোঃ আবু তাহেরের এবং ফরম ২০, ২১ পুরণ না করায় টাঙ্গাইল-৮ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মোঃ শহিদুল ইসলামের মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিন রিটার্নিং কর্মকর্তা ও টাঙ্গাইলের জেলা প্রশাসক
শরীফা হক বাতিল করেন।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানি শুরু হয়।






