স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) উদ্যোগে গৃহহীন এক নারী আনসার সদস্যকে বিনামূল্যে ঘর হস্তান্তর করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যোগনী খোর্দ্দ গ্রামে ভিডিও কনফারেন্সেন মাধ্যমে ঘর হন্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এ সময় টাঙ্গাইল প্রান্তে টাঙ্গাইল জেলা আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলাম, আনসার-ভিডিপি’র ইউনিয়ন দলনেত্রী মর্জিনা আক্তার রুমি, স্থানীয় আব্দুল মজিদ মিয়াসহ আনসারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘর পেয়ে আবেগ আল্পুত হয়ে পড়েন উপকারভোগী নাজমা আক্তার। এ সময় তিনি বলেন, আমার থাকার কোন ঘর ছিলো না। ঘর পেয়ে আমি খুবই খুশি। আমার মতো অসহায়দের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করছি।
আনসার-ভিডিপি’র ইউনিয়ন দলনেত্রী মর্জিনা আক্তার রুমি বলেন, উপকারভোগী নাজমা আক্তার ইউনিয়ন পরিষদের বারান্দায় রাতের বেলায় ঘুমাতো। তার থাকার মতো কোন ঘর ছিলো না। আনসার ও ভিডিপি উদ্যোগে নাজমাকে বিনামূল্যে ঘর তৈরি করে হস্তান্তর করেছি। এ ঘরে সকল সুুযোগ সুবিধা রয়েছে।