
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাণিজ্যিক ও রপ্তাণীযোগ্য ফসল উৎপাদন বিষয়ে দিনব্যাপি কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দেলদুয়ার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিপাদ্য বিষয়ে প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী টাঙ্গাইলের উপ-পরিচালক আশেক পারভেজ, বাংলাদেশ কৃষি গবেষণা টাঙ্গাইলের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কাকলী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফসানা ইয়াসমিন সুইটি। প্রশিক্ষণে ৩০ জন কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন।






