
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের খাজনাগড়া এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম লাল মিয়া ওরফে লালু (৪০)। গ্রেফতারকৃত লালু ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাগরদিঘী তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাকে হাতেনাতে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ বিষয়ে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজা সাংবাদিকদের জানান, স্থানীয়দের কাছ থেকে নির্ভরযোগ্য গোপন তথ্য পেয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। অভিযানে লাল মিয়া ওয়ফে লালুকে ৬ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হই। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, মাদক ব্যবসায়ীর গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ছিল এবং তার গ্রেফতারের মাধ্যমে এলাকায় মাদকের প্রভাব কমবে বলে তারা আশা করছেন।






