
স্পোর্টস রিপোর্টার ॥
ইয়ং টাইগার্স (অনুর্দ্ধ-১৬) জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে কিশোরগঞ্জ স্টেডিয়ামে খেলতে যাচ্ছে টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ঢাকা নর্থ ডিভিশনে ৩টি ভেন্যুতে ৯টি জেলা অংশগ্রহণ করবে। আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কিশোরগঞ্জ স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দল মুখোমুখি হবে জামালপুর জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দলের বিপক্ষে।
একদিন পর আগামী শনিবার (১৭ জানুয়ারি) একই মাঠে নেত্রকোনা জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দলের মুখোমুখি হবে। ফিরতি পর্বে (১৯ জানুয়ারি) জামালপুর এবং (২১ জানুয়ারি) নেত্রকোনা জেলা ক্রিকেট দলের বিপক্ষে খেলবে।
কিশোরগঞ্জ, জামালপুর ও নেত্রকোনা জেলা ভেন্যুর ৩টি চ্যাম্পিয়ন এবং ৩টি ভেন্যুর সেরা ১টি রানার্সআপ ক্রিকেট নিয়ে কিশোরগঞ্জ স্টেডিয়ামে (২৩ ও ২৪ জানুয়ারি) সেমিফাইনাল এবং (২৬ জানুয়ারি) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দলে হয়ে যারা অংশগ্রহণ করছে। তারা হলেন- তামজিদ ইসলাম সাজিদ, রামিম ইসলাম ঈশান, সৈয়দ নাহিয়ান, সিয়াম খান, নিহাল মুশফিক মাহিন, আকর্ষিক আমিন রুদ্র, রিফাত, রাহাত হোসেন নাফিজ, সাকিব হোসেন, শিশির, নাফিউল ইসলাম, নুর খান, জাহিদুল ইসলাম মারুফ, রাকিব ও রিমন খান।
কোচ- ইসলাম খান, সহকারী কোচ- নির্মল চন্দ্র ভৌমিক এবং ম্যানেজার মোহাম্মদ মোজাম্মেল হক।






