স্টাফ রিপোর্টার ॥ "রুখবো দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ" স্লোগানে টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী তিনটি ভাগে বিভক্ত করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের পরিচালক (গবেষনা ও পরীক্ষা) মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান।
দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো: ফখরুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. নুর আলম।
প্রশিক্ষণ কর্মশালায় টাঙ্গাইল জেলা ও উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগন অংশগ্রহণ করেন ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।