স্পোর্টস রিপোর্টার ॥
জাতীয় (অনুর্দ্ধ-১৬) ক্রিকেটে টাঙ্গাইল জেলা দল ৩ উইকেটে জামালপুর জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। রোববার (১৯ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টাঙ্গাইল (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দল টসে হেরে প্রথমে বোলিং করে।
জামালপুর জেলা ৪৫.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩১ রান করে। দলের পক্ষে ফারসিন আহমেদ জয় সর্বোচ্চ ৬০ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের নাফিজ, সাজিদ ও শিশির ২টি করে উইকেট দখল করে।
জবাবে টাঙ্গাইল ৩৪.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করে জয়লাভ করে। দলের পক্ষে মাহিন অপরাজিত ৩৪, নাহিয়ান ২২, সাকিব ১৬, সাজিদ ১৫, ঈশান ১৪ ও শিশির অপরাজিত ১১ রান করে। জামালপুর জেলা (অনুর্দ্ধ-১৬) দলের হয়ে জমজ দুই ভাই জয় ও জিম প্রত্যেকে ৩টি করে উইকেট দখল করে।
টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দলের হয়ে যারা খেলছেন তারা হলেন- সাজিদ, ঈশান, নাহিয়ান, মাহিন, রুদ্র, রিফাত, নাফিজ, সাকিব, শিশির, নাফিউল, নুর খান, মারুফ, রাকীব ও রিমন খান। কোচ- ইসলাম খান, সহকারী কোচ- নির্মল কুমার ভৌমিক এবং ম্যানেজার- মোজাম্মেল হক।