সোমবার, মার্চ ৯, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

গোপালপুরে সেচ মিটার চোর আটক॥ কৃষকদের ক্ষোভ

জানুয়ারি ২০, ২০২৬
A A
গোপালপুরে সেচ মিটার চোর আটক॥ কৃষকদের ক্ষোভ

গোপালপুরে সেচ মিটার চোর আটক॥ কৃষকদের ক্ষোভ

১৯৩ Views

গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে ব্যাপকহারে বৈদ্যুতিক সেচ মিটার ও সেচ পাম্প চুরি যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক ও সেচ মালিকরা। উপজেলার বিভিন্ন এলাকার বহু সেচ স্কিম বন্ধ হয়ে যাওয়ায় বোরো চাষ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন এবং আগাম মৌসুম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গোপালপুরের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে এমন ঘটনা চলতে থাকায় সেচ মালিকরা রাত জেগে পাহারা দিতে শুরু করেছেন। সম্প্রতি এক মিটার মালিক কৌশলে চোর চক্রের একজন সদস্যকে ধরতে সক্ষম হন। তাকে আটকের পর আশপাশের কৃষকরা জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

Advertisement

স্থানীয়রা জানান, চোর চক্র রাতের অন্ধকারে সেচ মিটার খুলে নিয়ে যায় এবং মাটিতে একটি চিরকুট ফেলে রেখে যায়। সেই চিরকুটে বিকাশ নম্বর লেখা থাকে। ওই নম্বরে ফোন করলে চক্রের সদস্যরা ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দাবি করে মিটার ফিরিয়ে দেওয়ার কথা বলে। অনেকে টাকা পাঠালেও মিটার ফেরত পাননি। উত্তর গোপালপুরের কৃষক শেখ ফরিদ বলেন, আমার মিটার চুরি হওয়ার পর একটি নম্বর রেখে যায়। ফোন করলে প্রথমে ১০ হাজার টাকা চায়। পরে অনুরোধ করলে ৫ হাজারে রাজি হয়।

কিন্তু টাকা পাঠানোর পরও মিটার হাতে পাইনি। পৌর এলাকার বসু বাড়ি গ্রামের বাসিন্দা খন্দকার মোজাম্মেল হোসেন জানান, গত ৭-৮ দিন আগে আমার মিটার চুরি হয়ে যায়। চোর চক্র একটি নম্বর ঝুলিয়ে রেখে যায়, যার শেষে ৩৯। ফোন করলে তারা ১০ হাজার টাকা দাবি করে। আমি গরিব মানুষ, অনুরোধ করে ৫ হাজার টাকা দেব বলেছি। তবুও মিটার পাইনি, তাই থানায় আসতে বাধ্য হয়েছি।

Advertisement

স্থানীয় কৃষকরা জানান, এই চক্রের কারণে সেচ স্কিম বন্ধ হয়ে যাচ্ছে। বোরো মৌসুমে পানি না পেলে জমি চাষ করা যাবে না। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকরা দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও সেচ স্কিমগুলো নিরাপদ রাখার জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করছেন।
এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মিটার চুরি চক্রকে ধরতে পুলিশ বিশেষ নজরদারি বাড়িয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsগোপালপুর উপজেলাগোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলামগোপালপুরে সেচ মিটার চোর আটক॥ কৃষকদের ক্ষোভটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইল স্টেডিয়ামে ২১ দিনব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

টাঙ্গাইল স্টেডিয়ামে ২১ দিনব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

সর্বশেষ সংবাদ

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার খোঁজ নিলেন এমপি

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার খোঁজ নিলেন এমপি

মার্চ ৯, ২০২৬
সৌদিতে মিসাইল হামলায় সখীপুরের এক যুবক নিহত

সৌদিতে মিসাইল হামলায় সখীপুরের এক যুবক নিহত

মার্চ ৯, ২০২৬
সখীপুরে পুকুর থেকে মনসা দেবীর প্রাচীন পাথরের মুর্তি উদ্ধার

সখীপুরে পুকুর থেকে মনসা দেবীর প্রাচীন পাথরের মুর্তি উদ্ধার

মার্চ ৯, ২০২৬
ঈদ উপলক্ষে মির্জাপুরে শিল্প কারখানার মালিকদের সাথে পুলিশের সভা

ঈদ উপলক্ষে মির্জাপুরে শিল্প কারখানার মালিকদের সাথে পুলিশের সভা

মার্চ ৯, ২০২৬
গোপালপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা

গোপালপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In