বুধবার, মার্চ ৪, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

মওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইলে টুকুর নির্বাচনী প্রচারণা শুরু

জানুয়ারি ২২, ২০২৬
A A
মওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইলে টুকুর নির্বাচনী প্রচারণা শুরু

মওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইলে টুকুর নির্বাচনী প্রচারণা শুরু

১৭৪ Views

স্টাফ রিপোর্টার ॥ মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

Advertisement

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন টাঙ্গাইল সদরের সংসদ সদস্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি ধানের শীষ প্রতীক উপহার দিয়েছিলেন। সেই ঐতিহ্যকে ধারণ করেই ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু করলাম আমি।

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আজ গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছে। আগামীদিনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও গণতন্ত্রের পূর্ণাঙ্গ রূপ ফিরে পাবে ইনশাআল্লাহ।

Advertisement

নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই প্রচারণা চালানো হচ্ছে জানিয়ে টুকু বলেন, টাঙ্গাইল সদরের সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে চরাঞ্চলের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি অঙ্গীকারবদ্ধ। যমুনা নদীর বেড়িবাঁধ নির্মাণ, মাহমুদনগরে ব্রিজ স্থাপন, শহরের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ কিশোরগ্যাং, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত টাঙ্গাইল গড়ে তুলতে কাজ করব।

আগামী দিনে তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই একটি নতুন টাঙ্গাইল উপহার দেব ইনশাআল্লাহ।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের কেন্দ্রীয় সাবেক নির্বাহী সদস্য ও টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ হিল কাফি (শাহেদ), যুবদলের কেন্দ্রীয় সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজমওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইলে টুকুর নির্বাচনী প্রচারণা শুরু
Next Post
ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেটে ২৩ জানুয়ারি সেমিফাইনাল খেলবে টাঙ্গাইল

ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেটে ২৩ জানুয়ারি সেমিফাইনাল খেলবে টাঙ্গাইল

সর্বশেষ সংবাদ

মধুপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার

মধুপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার

মার্চ ৩, ২০২৬
বাসাইলে নবনির্বাচিত এমপিকে ডিকেআইবির শুভেচ্ছা

বাসাইলে নবনির্বাচিত এমপিকে ডিকেআইবির শুভেচ্ছা

মার্চ ৩, ২০২৬
দেলদুয়ারে মাটি ব্যবসায়ীদের খপ্পরে জমির টপ সয়েল বিনষ্ট হচ্ছে

দেলদুয়ারে মাটি ব্যবসায়ীদের খপ্পরে জমির টপ সয়েল বিনষ্ট হচ্ছে

মার্চ ৩, ২০২৬
নারান্দিয়ার হাতে ভাজা মুড়ি’র চাহিদা ও সুনাম দেশজুড়ে

কালিহাতীর নারান্দিয়ার হাতে ভাজা মুড়ি’র চাহিদা ও সুনাম দেশজুড়ে

মার্চ ৩, ২০২৬
ভূঞাপুরে গোবিন্দাসী খরস্রোতা খাল এখন ময়লার ভাগাড়

ভূঞাপুরে গোবিন্দাসী খরস্রোতা খাল এখন ময়লার ভাগাড়

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In