
স্পোর্টস রিপোর্টার ॥
ইয়ং টাইগার্স জাতীয় (অনুর্দ্ধ-১৬) ক্রিকেটে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় ময়মনসিংহ জেলা দলের কাছে ৯ উইকেটে বাজেভাবে হেরে বিদায় নিয়েছে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল। শুক্রবার (২৩ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দল টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। দলের প্রশ্নবিদ্ধ ও চরম বাজে ব্যাটিং এর দিনে ২৪.১ বলে মাত্র ৭১ রানে অলআউট হয়ে যায়। টাঙ্গাইল জেলা দলের হয়ে সিয়াম খান সবোর্চ্চ ১৭ রান করে। বোলিংয়ে ময়মনসিংহ জেলা দলের পক্ষে তৌফিক ৫টি উইকেট দখল করে।
জবাবে ময়মনসিংহ জেলা দল ২৭.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৭২ রান করে জয়লাভ করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। দলের পক্ষে জাওয়ান সর্বোচ্চ অপরাজিত ৩০ রান করে। টাঙ্গাইলের পক্ষে একটি মাত্র উইকেট দখল করে শিশির।






