স্টাফ রিপোর্টার ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের ১০ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারী) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। এর আগে পৌর উদ্যানে সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
এতে প্রধান অতিথি টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও ১০ দলীয় জোটের প্রার্থী আহসান হাবীব মাসুদ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র জেলা শাখার সভাপতি কামরুজ্জামান শাওন, জামায়াতে ইসলামীর জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীসহ অন্যরা।
এ সময় বক্তারা টাঙ্গাইল সদর উপজেলার সকল ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ করেন। কর্মসুচীতে ১০ দলীয় জোটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।