স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রশিক্ষন ইনস্টিউট ঢাকা এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক।
এ সময় তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাহবুব হাসান।
পরে জেলা প্রাশসক উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও জেলা প্রশাসক বেশকয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন ও নির্বাচন কার্যক্রমকে আরো স্বচ্ছ ও নিরাপদ করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোট কেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন ।