
স্পোর্টস রিপোর্টার ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অডিটোরিয়ামে টাঙ্গাইল সম্মিলিত ক্রীড়া পরিষদ আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সাবেক সহসভাপতি আলী ইমাম তপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আব্দুর রহমান, আলী হায়দার বুলবুল, শহিদুল ইসলাম রঞ্জন, সাইফুল ইসলাম সাইফ ও রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ক্রীড়াবিদ জহিরুল ইসলাম সম্রাট, বজলুর রহমান, মির্জা মাসুদুর রহমান খোকন, কৌশিক চন্দ্র টোকন, মেরিনা পারভীন মুক্তা, সৈয়দ বেল্লাল, ইষ্টএন্ড ক্লাবের মোস্তফা ও বাবুল খান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আম্পায়ার এসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহ আজিজ তালুকদার বাপ্পি ও নর্থ বিভাগীয় ক্রিকেট কোচ আরাফাত রহমান।






