
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর প্রার্থিকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জাঙ্গালিয়া দুল্যা বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণাকালে এ অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
স্থানীয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুল্যা বাজারে গণসংযোগের সময় খিচুড়ি রান্নার আয়োজন করা হয়। বাদ মাগরিব রান্না শেষ হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেসিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ ডেগ খিচুরি জব্দ করেন। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্খনের দায়ে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপরাধে জামায়াতে ইসলামীর প্রার্থির প্রতিনিধিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩ ডেগ খিচুরি জব্দ করে পার্শ্ববর্তী এতিমখানায় সরবরাহ করা হয়েছে।






