
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাদকদ্রব্য ইয়াবা হাতে নাতে রেখে বিক্রি করার অপরাধে ২ যুবককে কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলা সদর ইউনিয়নের নলুয়া গ্রামে অভিযান চালিয়ে ২ যুবককে মাদকদ্রব্য ইয়াবাসহ আটক করে।
পরে দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম ঘটনাস্থলে আদালত পরিচালনা করে ওই ২ যুবককে কারাদন্ড প্রদান দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- নলুয়া গ্রামের আব্দুল হালিম খানের ছেলে শাহীন খান (৩০) ও একলাছ খানের ছেলে আবুল কালাম খান (২৪)।






