সোমবার, মার্চ ১৬, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ভূঞাপুরে ভোটারদের টাকা বিতরণের অভিযোগ বিএনপির ॥ অপপ্রচার বলছে জামায়াত

জানুয়ারি ২৯, ২০২৬
A A
ভূঞাপুরে ভোটারদের টাকা বিতরণের অভিযোগ বিএনপির ॥ অপপ্রচার বলছে জামায়াত

ভূঞাপুরে ভোটারদের টাকা বিতরণের অভিযোগ বিএনপির ॥ অপপ্রচার বলছে জামায়াত

১৭৮ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নির্বাচনী প্রচার চালানোর সময় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতারা। তবে জামায়াতের নেতারা বলেছেন, ভোট চাইতে গেলে বিএনপির নেতাকর্মীরা বাধা দিয়ে তাঁদের মারধর করেন। বাধার মুখে ফিরে আসার সময় পেছন থেকে উদ্দেশ্যমূলকভাবে টাকা প্রদর্শন করে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার অজুর্না ইউনিয়নের জগতপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জামায়াতের নেতারা চলে আসছেন। পেছন থেকে কয়েকজন ১ হাজার ও ৫০০ টাকার নোট দেখিয়ে ‘টাকা দিছে’ বলছেন। তবে জামায়াতের নেতারা কারও হাতে টাকা দিচ্ছেন, এমন কোনো দৃশ্য দেখা যায়নি।

Advertisement

অজুর্না ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাতেম খাঁ বলেন, জগতপুরা গ্রামে জামায়াতের কয়েকজন নেতা ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণ করছেন। এমন খবর পেয়ে ইউনিয়ন বিএনপির নেতারা সেখানে যান। এ সময় তাঁদের কাছ থেকে টাকার ব্যাগ উদ্ধার করা হয়। এ নিয়ে তাঁদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। তাঁদের বিতরণ করা টাকা কয়েকজন প্রদর্শন করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

ভূঞাপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলম তালুকদার বলেন, সকাল ১০টার দিকে তিনিসহ কয়েকজন অজুর্না ইউনিয়নের জগতপুরা মধ্যপাড়ায় টিক্কা খাঁর বাড়ির দক্ষিণ পাশে ভোট চাইতে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতা নিয়ামত আলী খাঁ, লাবু খাঁ, মোনায়েম খাঁ, নায়েব খাঁ, খলিল, ইসমাইল হোসেনসহ ৩০ থেকে ৩৫ জন এসে তাঁদের বাধা দেন। তাঁরা জামায়াতের পক্ষ থেকে ভোটারদের মুঠোফোন নম্বর সংগ্রহ করার অভিযোগ করে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁর (রবিউল) ওপর হামলা করে মুঠোফোন ছিনিয়ে নেন। এ সময় তাঁরা নিজেদের কাছে থাকা ৫০০ ও ১ হাজার টাকা নোট উঁচু করে ধরে বলতে থাকেন। জামায়াতের পক্ষে টাকা বিতরণ করতে এসেছিল। সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

Advertisement

প্রচারে বাধা ও হামলার অভিযোগে জামায়াত নেতা রবিউল আলম তালুকদার বাদী হয়ে বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ভূঞাপুর থানায় একটি অভিযোগ দিয়েছে। এ ঘটনায় ভূঞাপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জামায়াতের প্রার্থী ও জেলা শাখার সেক্রেটারি হুমায়ুন কবির, ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আবদুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম তালুকদার।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির বলেন, নির্বাচনী মাঠে আমাদের জনপ্রিয়তা ও সমর্থন দেখে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঅজুর্না ইউনিয়নটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদভূঞাপুর উপজেলাভূঞাপুর উপজেলা জামায়াতে ইসলামীভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহভূঞাপুরে ভোটারদের টাকা বিতরণের অভিযোগ বিএনপির ॥ অপপ্রচার বলছে জামায়াত
Next Post
ভূঞাপুরে হামলা ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ভূঞাপুরে হামলা ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

সর্বশেষ সংবাদ

ঈদ যতই ঘনিয়ে আসছে টাঙ্গাইলের মার্কেটগুলোতে ক্রেতাদের ঢল নামছে

ঈদ যতই ঘনিয়ে আসছে টাঙ্গাইলের মার্কেটগুলোতে ক্রেতাদের ঢল নামছে

মার্চ ১৬, ২০২৬
ঈদ সামনে রেখে টাঙ্গাইলে সয়াবিন, মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী

ঈদ সামনে রেখে টাঙ্গাইলে সয়াবিন, মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী

মার্চ ১৬, ২০২৬
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন ওবায়দুল হক নাসির

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন ওবায়দুল হক নাসির

মার্চ ১৫, ২০২৬
টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

মার্চ ১৫, ২০২৬
টাঙ্গাইলে তিন আইনজীবীকে সাময়িক বহিষ্কার ॥ একজনকে শোকজ

টাঙ্গাইলে তিন আইনজীবীকে সাময়িক বহিষ্কার ॥ একজনকে শোকজ

মার্চ ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In