
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌরসভার চন্দ্রবাড় গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী এই ক্যাম্পে একশোর বেশি রোগীকে বিভিন্ন ধরনের রোগের ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা সেক্রেটারি ও এমপি পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির। অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান তালুকদার এবং মধুপুর শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ড. আতাউর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, ৩ নম্বর ওয়ার্ডের জামায়াত সভাপতি ইয়াকুব আলী, পল্লী চিকিৎসক মোহাম্মদ বাদশা এবং জামায়াত ও শিবিরের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
চিকিৎসাসেবা দিতে ক্যাম্পে কাজ করেন মেডিকেল অফিসার ডা. নুরুল আফসার এবং মেডিকেল অফিসার সুমাইয়া রহমান। স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত স্বাস্থ্যসেবা কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।






