বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল

টাঙ্গাইলে সালাউদ্দিন টুকুর পক্ষে প্রচারণায় ব্যস্ত নেতাকর্মীরা

ফেব্রুয়ারি ১, ২০২৬
A A
টাঙ্গাইলে সালাউদ্দিন টুকুর পক্ষে প্রচারণায় ব্যস্ত নেতাকর্মীরা

টাঙ্গাইলে সালাউদ্দিন টুকুর পক্ষে প্রচারণায় ব্যস্ত নেতাকর্মীরা

২৬৫ Views

স্টাফ রিপোর্টার ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের নেতাকর্মীরা দিন-রাত নিরলসভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীর বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এলাকায় এলাকায় লিফলেট বিতরণ, মতবিনিময় সভা, পথসভা ও গণসংযোগ কার্যক্রম চালানো হচ্ছে।

Advertisement

রোববার (১ জানুয়ারি) সকালে পৌর শহরের বটতলা বাজারসহ আশপাশের ব্যবসায়িক এলাকায় দেখা যায়, একদল নেতাকর্মী সাধারণ মানুষের হাতে হাতে প্রচারপত্র তুলে দিচ্ছেন। এ সময় তারা দোকানদার, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কথা বলে প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা এবং এলাকার সার্বিক উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরেন। নেতাকর্মীরা জানান, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের আস্থা অর্জন করাই এই প্রচারণার মূল উদ্দেশ্য। তারা ভোটারদের সচেতন করতে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে নিয়মিতভাবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।

পৌরসভার ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে ভোটের গুরুত্ব বোঝানো এবং সঠিক সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির একজন কেন্দ্রীয় নেতা। তিনি নির্বাচিত হলে টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান খাতে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হবেন।

Advertisement

শাহীন চৌধুরী আরও জানান, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। সাধারণ মানুষও ধানের শীষ প্রতীকের প্রতি আগ্রহ ও সমর্থন জানাচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ।
এদিকে, স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশায় ভোট দিতে আগ্রহী। অনেকেই প্রার্থীর অভিজ্ঞতা ও নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেছেন। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা দিন দিন আরও জোরালো হয়ে উঠছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মতবিনিময় সভাটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গণসংযোগ

টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গণসংযোগ

সর্বশেষ সংবাদ

মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় যুবক আটক

মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় যুবক আটক

এপ্রিল ২, ২০২৬
টাঙ্গাইল হাসপাতালে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

টাঙ্গাইল হাসপাতালে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

এপ্রিল ২, ২০২৬
কালিহাতীর বেতডোবায় অভিযানে ৪০ লিটার অকটেন তেল উদ্ধার

কালিহাতীর বেতডোবায় অভিযানে ৪০ লিটার অকটেন তেল উদ্ধার

এপ্রিল ২, ২০২৬
কালিহাতীতে লাইসেন্স বিহীন করাত কলে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

কালিহাতীতে লাইসেন্স বিহীন করাত কলে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

এপ্রিল ২, ২০২৬
মির্জাপুরে নদীর উপর ব্রিজ নির্মান শেষ না হওয়ায় তিন ইউনিয়নবাসী চরম দুর্ভোগে

মির্জাপুরে নদীর উপর ব্রিজ নির্মান শেষ না হওয়ায় তিন ইউনিয়নবাসী চরম দুর্ভোগে

এপ্রিল ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In