বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

হাঁস প্রতীক ঘিরে তৈরি হচ্ছে পরিবর্তনের প্রত্যাশা

ঘাটাইলের রাজনীতির হিসাব বদলে দিচ্ছেন স্বতন্ত্র নারী প্রার্থী আইনিন নাহার নিপা

ফেব্রুয়ারি ১, ২০২৬
A A
ঘাটাইলের রাজনীতির হিসাব বদলে দিচ্ছেন স্বতন্ত্র নারী প্রার্থী আইনিন নাহার নিপা

ঘাটাইলের রাজনীতির হিসাব বদলে দিচ্ছেন স্বতন্ত্র নারী প্রার্থী আইনিন নাহার নিপা

২৩৯ Views

স্টাফ রিপোর্টার  ॥
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের নির্বাচনী মাঠ দিন দিন উত্তপ্ত হয়ে উঠলেও সেই উত্তাপের মধ্যেই নতুন এক ইতিহাসের পথে এগিয়ে চলেছেন আইনিন নাহার নিপা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে (হাঁস) প্রতীক নিয়ে তিনি যে লড়াই শুরু করেছেন তা এখন আর শুধু একটি নির্বাচন নয়। এটি হয়ে উঠেছে সাহস, আত্মবিশ্বাস ও নারীর ক্ষমতায়নের এক জীবন্ত প্রতীক। ঘাটাইলের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমন দৃঢ় অবস্থান নিয়ে ভোটের মাঠে সক্রিয় হয়েছেন যা সাধারণ ভোটারদের মধ্যে নতুন আশার আলো জ্বালিয়েছে। প্রচলিত রাজনৈতিক হিসাব-নিকাশকে চ্যালেঞ্জ জানিয়ে নিপা প্রমাণ করে দিচ্ছেন নেতৃত্ব শুধু দলীয় পরিচয়ে নয় ব্যক্তিত্ব ও মানুষের ভালোবাসায় গড়ে ওঠে।
পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় যেখানে নারী প্রার্থীদের এগিয়ে চলা বরাবরই কঠিন। সেখানে আইনিন নাহার নিপা সেই সব বাধাকে অগ্রাহ্য করে বীরদর্পে সামনে এগিয়ে যাচ্ছেন। তার প্রচারণার ধরণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ, সাধারণ ভোটারদের কথা মনোযোগ দিয়ে শোনা সবকিছুতেই রয়েছে এক ধরনের আন্তরিকতা। যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। হাট-বাজার, পাড়া-মহল্লা, উঠান বৈঠক কিংবা পথসভা সবখানেই তাকে ঘিরে থাকছে মানুষের কৌতূহল ও আগ্রহ। অনেক ভোটারই বলছেন নিপা কোনো দূরের রাজনীতিক নন তিনি তাদেরই একজন।

Advertisement

ঘাটাইলের সাধারণ মানুষ সহজেই তাকে আপন করে নিচ্ছেন। কারণ তিনি কথা বলেন চোখে চোখ রেখে, প্রতিশ্রুতি দেন দায়িত্ববোধ থেকে। ভোটারদের মতে নারী প্রার্থী হয়েও তিনি মাঠে নামতে পিছপা হননি। বরং দলীয় হেভিওয়েট পুরুষ প্রার্থীদের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে যাচ্ছেন। তার সাহসী অবস্থান, স্পষ্ট বক্তব্য এবং নির্ভীক চলাফেরা ভোটের রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করেছে। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে নিপাকে নিয়ে দেখা যাচ্ছে আলাদা উচ্ছ্বাস। তারা মনে করছেন নিপার বিজয় মানে তাদের কণ্ঠস্বর আরও শক্তিশালী হওয়া।

আইনিন নাহার নিপা বারবারই বলে আসছেন রাজনীতি তার কাছে ক্ষমতার সিঁড়ি নয়। বরং মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যম। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জয়ী হলে প্রথম থেকেই তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে নির্ভয়ে নিদির্ধায় পাশে থাকবেন। কোনো রাজনৈতিক দেয়াল দলীয় সংকীর্ণতা কিংবা ব্যক্তিগত স্বার্থ মানুষের অধিকার থেকে তাকে দূরে সরাতে পারবে না। এই অঙ্গীকারই তাকে ভোটারদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছে। অনেকেই বলছেন নিপার কথায় রাজনীতির চেনা বুলি নেই। আছে বাস্তবতার ছাপ ও দায়বদ্ধতার সুর। ভোটের প্রচারণায় ঘাটাইল এখন মুখর, জনসভা, মাইকিং আর স্লোগানের ভিড়। ঠিক সেই ভিড়ের মধ্যেই আইনিন নাহার নিপা আলাদা করে নজর কাড়ছেন। তার শান্ত কিন্তু দৃঢ় উপস্থিতিতে। তার (হাঁস) প্রতীকটি এখন শুধু একটি নির্বাচন চিহ্ন নয়। অনেকের কাছে তা হয়ে উঠেছে পরিবর্তনের প্রতীক। সাধারণ ভোটাররা মনে করছেন এই প্রতীক ঘিরেই তৈরি হচ্ছে এক নতুন ইতিহাসের সম্ভাবনা। চায়ের দোকান থেকে শুরু করে কৃষকের মাঠ, তরুণদের আড্ডা থেকে শুরু করে গৃহিণীদের আলোচনায় সবখানেই নিপার নাম ঘুরে ফিরে আসছে।

Advertisement

স্থানীয়রা বলছেন নিপার বড় শক্তি তার সাহসী কর্মকাণ্ড। তিনি প্রশ্ন তুলতে জানেন, অন্যায় দেখলে প্রতিবাদ করতে জানেন, আবার সমাধানের পথও দেখান। এই গুণগুলোই তাকে ভোটারদের কাছে দ্রুত গ্রহণযোগ্য করে তুলেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম। যারা বিশ্বাস করে রাজনীতি মানেই কেবল পুরোনো মুখ, আর পুরোনো প্রতিশ্রুতি নয় রাজনীতির মানে বদলানো সম্ভব।
ঘাটাইলের রাজনীতিতে আইনিন নাহার নিপার এই উত্থান অনেক হিসাব পাল্টে দিচ্ছে। স্বতন্ত্র নারী প্রার্থী হয়েও তিনি যে আত্মবিশ্বাসের সাথে ভোটের মাঠে দাঁড়িয়ে আছেন তা সাধারণ ভোটারদের মনে নতুন প্রত্যাশা তৈরি করেছে। অনেকেই প্রকাশ্যে বলছেন যদি ইতিহাস রচনা হয় তবে সেই ইতিহাসের প্রথম পাতায় নিপার নামই থাকবে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে ঘাটাইলের মানুষ শুধু একজন প্রার্থীকে নয় একটি সাহসী বার্তাকেই সমর্থন জানাতে প্রস্তুত। আইনিন নাহার নিপা সেই বার্তারই নাম যিনি প্রমাণ করতে চলেছেন সাহস আর মানুষের ভালোবাসা থাকলে ইতিহাস গড়া অসম্ভব নয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঘাটাইল উপজেলাঘাটাইলে স্বতন্ত্র নারী প্রার্থী আইনিন নাহার নিপাঘাটাইলের রাজনীতির হিসাব বদলে দিচ্ছেন স্বতন্ত্র নারী প্রার্থী আইনিন নাহার নিপাটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
ভোট বিক্রি করলে আবারো সন্তান হারা হবেন- ঘাটাইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

ভোট বিক্রি করলে আবারো সন্তান হারা হবেন- ঘাটাইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ঈদ উপলক্ষে যানজট নিরসনে পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত

ঈদে মহাসড়কে যানজট নিরসনে পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত

মার্চ ৫, ২০২৬
ঘাটাইলে বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঘাটাইলে বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মার্চ ৫, ২০২৬
ঈদুল ফিতর উদযাপন টাঙ্গাইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঈদুল ফিতর উদযাপন টাঙ্গাইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মার্চ ৫, ২০২৬
টাঙ্গাইলে যমুনার বালুচরে সূর্যমুখীর হাসিতে স্বপ্ন বুনছেন কৃষকরা

টাঙ্গাইলে যমুনার বালুচরে সূর্যমুখীর হাসিতে স্বপ্ন বুনছেন কৃষকরা

মার্চ ৫, ২০২৬
দেলদুয়ারে লটারিতে নির্বাচিত ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সম্মানি ভাতা

দেলদুয়ারে লটারিতে নির্বাচিত ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সম্মানি ভাতা

মার্চ ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In