বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গণসংযোগ

ফেব্রুয়ারি ১, ২০২৬
A A
টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গণসংযোগ

টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গণসংযোগ

২৯২ Views

স্টাফ রিপোর্টার ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র (হরিণ) প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এবং তাদের সমস্যা, চাওয়া-পাওয়া ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন। নিয়মিতভাবে তিনি বিভিন্ন বাজার, হাট, দোকানপাট, বাসস্ট্যান্ড, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকা ও জনসমাগমপূর্ণ স্থানে গিয়ে মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। এ সময় তিনি লিফলেট বিতরণ, ভোটারদের খোঁজখবর নেওয়া এবং নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন। পাশাপাশি এলাকার উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে ভোটারদের অবহিত করছেন।
রোববার (১ জানুয়ারি) সকালে শহরের ছয়আনী বাজারে গণসংযোগকালে ফরহাদ ইকবাল স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন।

Advertisement

এ সময় ফরহাদ ইকবাল বলেন, আমি জনগণের সেবা করার লক্ষ্যেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের পাশে দাঁড়ানোর একটি মাধ্যম। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং মানুষের মৌলিক চাহিদা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। টাঙ্গাইল সদরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করতে চান। তরুণ সমাজের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও বয়স্কদের সামাজিক সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেবেন বলেও জানান।

স্থানীয় ভোটাররা জানায়, নিয়মিত মাঠে থেকে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করায় ফরহাদ ইকবাল সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছেন। অনেক ভোটার মনে করেন, একজন শিক্ষিত, সৎ ও দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, ফরহাদ ইকবাল সদরের ছেলে, তিনি নিয়মিত আমাদের কাছে আসেন, কথা শোনেন। এমন প্রার্থী আমরা চাই, যিনি নির্বাচনের পরও মানুষের পাশে থাকবেন।

Advertisement

এদিকে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করতে ফরহাদ ইকবালের সমর্থক ও কর্মীরাও মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তারা বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দিচ্ছেন। সব মিলিয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র (হরিণ) প্রতিকের প্রার্থী ফরহাদ ইকবালের গণসংযোগ ও প্রচারণা দিন দিন আরও বেগবান হচ্ছে। যা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঅ্যাডভোকেট ফরহাদ ইকবালটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গণসংযোগটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
ধনবাড়ীতে নিখোঁজের ৭ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ॥ আটক ২ জন

ধনবাড়ীতে নিখোঁজের ৭ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ॥ আটক ২ জন

সর্বশেষ সংবাদ

মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় যুবক আটক

মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় যুবক আটক

এপ্রিল ২, ২০২৬
টাঙ্গাইল হাসপাতালে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

টাঙ্গাইল হাসপাতালে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

এপ্রিল ২, ২০২৬
কালিহাতীর বেতডোবায় অভিযানে ৪০ লিটার অকটেন তেল উদ্ধার

কালিহাতীর বেতডোবায় অভিযানে ৪০ লিটার অকটেন তেল উদ্ধার

এপ্রিল ২, ২০২৬
কালিহাতীতে লাইসেন্স বিহীন করাত কলে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

কালিহাতীতে লাইসেন্স বিহীন করাত কলে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

এপ্রিল ২, ২০২৬
মির্জাপুরে নদীর উপর ব্রিজ নির্মান শেষ না হওয়ায় তিন ইউনিয়নবাসী চরম দুর্ভোগে

মির্জাপুরে নদীর উপর ব্রিজ নির্মান শেষ না হওয়ায় তিন ইউনিয়নবাসী চরম দুর্ভোগে

এপ্রিল ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In