স্পোর্টস রিপোর্টার ॥
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইল স্টেডিয়ামে ২১ দিনব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সনদপত্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালের আওতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলায় অনুর্দ্ধ-১৫ বালক/বালিকাদের এ্যাথলেটিক্স প্রশিক্ষণে অংশগ্রহণকারী ছিলো ৪০জন বালক/বালিকা।
এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপ্তি দিনে সনদপত্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আকতারুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চালনা ও সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ সময় বিভিন্ন ইভেন্টের দৌড়, বর্শা নিক্ষেপ, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।