বুধবার, মে ১৩, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

মধুপুরে লাল মাটিতে সূর্যমুখীর চাষে এক টুকরো হলুদ স্বর্গ

ফেব্রুয়ারি ২, ২০২৬
A A
মধুপুরে লাল মাটিতে সূর্যমুখীর চাষে এক টুকরো হলুদ স্বর্গ

মধুপুরে লাল মাটিতে সূর্যমুখীর চাষে এক টুকরো হলুদ স্বর্গ

৫৭৪ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সূর্যমুখী চাষে ব্যতিক্রমী সাফল্য অর্জন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন কৃষিতে স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন। তার হাতে গড়ে ওঠা বিস্তীর্ণ সূর্যমুখী বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায়নি। বরং মধুপুর অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
মধুপুর উপজেলার মহিষমারা এলাকায় চলতি মৌসুমে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী চাষ শুরু করেন ছানোয়ার হোসেন। আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে অল্প খরচে অধিক ফলনের সম্ভাবনা তৈরি করেছেন তিনি। তার এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
কৃষক ছানোয়ার হোসেন জানান, ধান বা অন্যান্য প্রচলিত ফসলের তুলনায় সূর্যমুখী চাষে পানির প্রয়োজন কম এবং সার ও কীটনাশকের ব্যবহারও সীমিত। ফলে উৎপাদন খরচ কমে আসে। সূর্যমুখী গাছ তুলনামূলকভাবে খরা সহনশীল হওয়ায় মধুপুরের পাহাড়ী মাটি ও আবহাওয়ার সঙ্গে বেশ মানানসই। তিনি আরও বলেন, সূর্যমুখী বীজ থেকে উৎপাদিত তেল স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে।

Advertisement

হলুদ রঙের সূর্যমুখী ফুলে ভরে উঠেছে কৃষক ছানোয়ার হোসেনের ক্ষেত। প্রতিদিনই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কৃষক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা দেখতে ভিড় করছেন। অনেক কৃষক সরাসরি মাঠে এসে চাষ পদ্ধতি, সার ব্যবস্থাপনা ও রোগবালাই নিয়ন্ত্রণ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করছেন। ছানোয়ার হোসেন নিজ উদ্যোগে তাদের পরামর্শ দিচ্ছেন এবং সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করছেন।
মধুপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষক ছানোয়ার হোসেনের এই সফলতা মধুপুর অঞ্চলে তেলজাত ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি কর্মকর্তারা মনে করছেন, সূর্যমুখী চাষ সম্প্রসারণ করা গেলে ভোজ্যতেলের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে এবং কৃষকদের আয় বাড়বে।

ছানোয়ার হোসেন দীর্ঘদিন ধরে আধুনিক ও উদ্ভাবনী কৃষি কার্যক্রমের সঙ্গে যুক্ত। কৃষিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি কৃষি স্বর্ণপদক অর্জন করেন। তার মতে, কৃষিকে লাভজনক করতে হলে
নতুন নতুন ফসল চাষের দিকে মনোযোগ দিতে হবে এবং প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
মহিষমারা ইউনিয়নের কৃষি স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন জানান, তিনি এ বছর ২ বিঘা জমিতে বারি-৩ জাতের সূর্যমুখী ফুল চাষ করেছি। ফলন ভালো হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষে সময় কম লাগে। অল্প সময়ে ফসল পাওয়া যায়। লাভ অনেক বেশি। সরিষা ও সয়াবিন তেলের চেয়ে সূর্যমুখী তেলে রয়েছে অনেক পুষ্টিগুণ। প্রতিদিন দূর দূরান্তর থেকে অনেক ফুল প্রেমী ও
শিক্ষার্থীরা তার সূর্যমুখীর বাগান দেখতে আসে বলেও জানান তিনি।
মধুপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সূর্যমুখী ফুলে শতকরা ৯৯ ভাগ উপকারী ফ্যাট আছে,
যা মানবদেহের জন্য উপকারী। এতে রয়েছে ওমেগা-৬, ওমেগা-৯, অলিক এসিড, ভিটামিন-ই, ভিটামিন-কে এর মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল। সরিষা ও সয়াবিন এর চেয়ে সূর্যমুখী তৈল অসস্পৃক্ত ফ্যাটি এসিডের পরিমাণ কম থাকে।

Advertisement

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিব আল রানা জানান, চলতি মৌসুমে মধুপুরে পাহাড়ী ইউনিয়নগুলোতে বেশি সূর্যমুখী চাষ হয়েছে। গত বছর আবাদ হয়েছিলো ১৮ হেক্টর, এ বছর উৎপাদন হয়েছে ২৫ হেক্টর জমিতে। যা গত বছরের চেয়ে ৬ হেক্টর বেশি। মধুপুর উপজেলার মোট ৪৮ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। সূর্যমুখীর তেল অন্যান্য তেলের থেকে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। সূর্যমূখী একটি লাভজনক, সুভাষীত ও অর্থকরী ফসল। এটি সবিস্তারে চাষাবাদ করতে পারলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
মধুপুর উপজেলায় সূর্যমুখী চাষে তার এই সাফল্য প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও উদ্যোগ থাকলে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। কৃষক ছানোয়ার হোসেনের এই চমকপ্রদ উদ্যোগ স্থানীয় কৃষিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতে আরও অনেক কৃষককে সূর্যমুখী চাষে আগ্রহী করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমধুপুর উপজেলামধুপুর উপজেলা কৃষি কর্মকর্তামধুপুরে লাল মাটিতে সূর্যমুখীর চাষে এক টুকরো হলুদ স্বর্গমহিষমারা ইউনিয়ন
Next Post
দেলদুয়ারে ভাইয়ের বিরুদ্ধে ভূমি অধিগ্রহণের অর্থ আত্মসাতের অভিযোগ

দেলদুয়ারে ভাইয়ের বিরুদ্ধে ভূমি অধিগ্রহণের অর্থ আত্মসাতের অভিযোগ

সর্বশেষ সংবাদ

গোপালপুরে ধর্ষণের অভিযোগে যুবদল ও ছাত্রদলের নেতার বিরুদ্ধে মামলা

গোপালপুরে ধর্ষণের অভিযোগে যুবদল ও ছাত্রদলের নেতার বিরুদ্ধে মামলা

মে ১৩, ২০২৬
ভূঞাপুরে হামে আক্রান্ত শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন পুশ করায় শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ে

ভূঞাপুরে হামে আক্রান্ত শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন পুশ করায় শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ে

মে ১৩, ২০২৬
আবারও দেলদুয়ারে গৃহবধূর লাশ উদ্ধার

আবারও দেলদুয়ারে গৃহবধূর লাশ উদ্ধার

মে ১৩, ২০২৬
বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

মে ১৩, ২০২৬
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব প্রিন্সের দায়িত্ব গ্রহণ

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব প্রিন্সের দায়িত্ব গ্রহণ

মে ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In