
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে র্যাবের অভিযানে ১৩১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি মোঃ তৌফিক আহমেদ (৩২) গ্রেফতার হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারী) বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার দক্ষিনাশ্বর ব্রাহ্মন শাষন মন্দিরের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৪ ফেব্রুয়ারী) বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার দক্ষিনাশ্বর ব্রাহ্মন শাষন মন্দিরের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোস্টে সীমান্ত নামের যাত্রীবাহী বাস তল্লাশী করে মাদক কারবারি মোঃ তৌফিক আহমেদ (৩২), জেলা-রাজশাহীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত মাদক কারবারির দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের পকেট হতে ০১ গ্রাম হেরোইন এবং পায়ু পথে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসময় মাদিক ক্রয়-বিক্রয়ের দুই হাজার চারশত নব্বই টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক হেরোইন এর আনুমানিক বাজার মূল্য তেরো লক্ষ দশ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আসামি টাঙ্গাইল ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।






