
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় ১৮ জন আসামি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) জেলার বিভিন্ন উপজেলায় সংশ্লিষ্ট থানার পুলিশ ও ডিবি পুলিশ এসব অভিযান পরিচালনা করে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দপ্তর হতে জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইলে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন টাঙ্গাইলের পুলিশ সুপার। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ১৮ জনকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার হয়।





