
স্টাফ রিপোর্টার ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রার্থীদের একজনের বয়স আশির উর্ধ্বে। ৫ জনের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে। ৪০ থেকে ৫০ এর মধ্যে বয়স রয়েছে ৫ জনের। ৫০ থেকে ৬০ এর মধ্যে বয়স আছে ১২ জনের। ৬০ থেকে ৭০ মধ্যে বয়স ৮ জন প্রার্থীর। ৪ জন প্রার্থীর বয়স ৭০ থেকে ৮০। নির্বাচন কমিশনে প্রার্থীদের দাখিলকৃত হলফনামা ঘেটে এসব তথ্য পাওয়া গেছে। একজনের বয়স প্রায় ৮৯ বছর।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াস হোসেনের বয়স ৪৬ বছর ১দিন, জামায়াত ইসলামীর মুহাম্মদ আবদুল্লাহেল কাফির বয়স ৬০ বছর, বিএনপির ফকির মাহবুব আনামের বয়স ৭২ বছর ৯ মাস ২৩ দিন, স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলামের বয়স ৫৪ বছর।
টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনে জাতীয় পার্টির হুমায়ুন কবিরের বয়স ৬২ বছর, বিএনপির আব্দুস সালাম পিন্টুর ৭৩ বছর ৬ মাস ২৮ দিন, জামায়াত ইসলামীর হুমায়ুন কবিরের ৭৫ বছর।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) নাগরিক পার্টির সাইফুল্লাহ হায়দারের বয়স ৩৩ বছর, বিএনপির এস এম ওবায়দুল হকের ৪৬ বছর, স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদের বয়স ৬৯ বছর, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল করিমের বয়স ৩৬ বছর ৫ মাস, জামায়াত ইসলামীর হোসনী মোবারকের বয়স ৫১ বছর ১০ মাস।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেনের বয়স ৬৫ বছর ১১ মাস, স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বয়স ৮৮ বছর ১১ মাস, বিএনপির লুৎফর রহমান মতিনের ৭৩ বছর, জামায়াত প্রার্থী খন্দকার আব্দুল রাজ্জাকের বয়স ৭১ বছর ১ মাস ৫দিন।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শফিকুল ইসলামের বয়স ৩৮ বছর ১১ মাস ২৭ দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সৈয়দ খালেকুজ্জামানের ৫৪ বছর ৩ মাস ৭ দিন, স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের ৫২ বছর ৪ মাস, জামায়াত ইসলামীর আহসান হাবিবের ৫৪ বছর ৭ মাস, জাতীয় পার্টির প্রার্থী মোজাম্মেল হকের ৬৯ বছর, বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর বয়স ৫৪ বছর ১১ মাস ২৮ দিন।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আখিনুর মিয়ার বয়স ৪৫ বছর, গণঅধিকার পরিষদের কবির হোসেনের ৩৮ বছর, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আশরাফুর ইসলামের বয়স ৪৮ বছর ৫ মাস ৪ দিন, বিএনপির প্রার্থী রবিউল আওয়ালের বয়স ৫৮ বছর ১১ মাস ২৮ দিন, স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খানের ৫৬ বছর ৪ মাস ২১দিন, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের ৫২ বছর ৪ মাস ২৮দিন, জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম আব্দুল হামিদের বয়স ৬২ বছর ১ মাস ২৬ দিন।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেনের বয়স ৩৪ বছর, বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীর বয়স ৬১ বছর ২ মাস, জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ এবনে আবুল হোসেনের বয়স ৫৬ বছর।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের বয়স ৬৮ বছর ১১ মাস ১৩দিন, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের বয়স ৫০ বছর ১০ মাস ১৯ দিন, জামায়াতে ইসলামের প্রার্থী শফিকুল ইসলামের বয়স ৫০ বছর, জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হাসানের বয়স হলফনামায় উল্লেখ নেই।






