
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে তাবলীগী মারকায মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ৫নং ওয়ার্ড বাওয়ার কুমারজানী খামারপাড়ায় তিনতলা বিশিষ্ট আধুনিক মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মসজিদের খতিব মুফতি শফিকুল ইসলাম।
জানা গেছে, উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ১ একর ৪২ শতাংশ জমির উপর আধুনিক স্থাপত্য শিল্পের তিনতলা বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করা হবে। মসজিদটিতে এক সাথে কয়েক হাজার মুসুল্লি নামাজ আদায় করতে পারবেন। এখান থেকে এ উপজেলাসহ সারাদেশের তাবলীগী দাওয়াতের কাজ পরিচালনা করা হবে। তাবলীগ জামাতের দাওয়াতি কাজে নিয়োজিত দেশী বিদেশী মুসুল্লীদের রাত্রি যাপন পাশাপাশি গাড়ী পার্কিং এর সুবিধা রাখা হয়েছে।
এই মসজিদ নির্মাণে মূল্যবান জমি দান করেছেন উপজেলার মহেড়া ইউনিয়নের গোড়াকী গ্রামের মুফতি আব্দুল গফুর। মসজিদ উদ্বোধনকালে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, উপজেলার কেন্দ্রীয় তাবলীগী মারকায মসজিদ নির্মাণ ভবিষ্যতে তিনি সকল ধরণের সহযোগি করবেন বলে জানান।






