
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার ‘ঐক্যবদ্ধ মির্জাপুর জনতার ইস্তেহার’ তার নিজস্ব ২৩ দফা নির্বাচনী ইস্তেহার জনসম্মুখে প্রকাশ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে এই ইস্তেহার প্রকাশ করেন।
এ সময় জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক ইয়াহ ইয়া খান মারুফ, সেক্রেটারি আবুল কাশেম মৃধা, খেলাফত মজলিশের কেন্দ্রীয় নির্বাহী বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার ইমরান আসাদ, বাংলাদেশ খেলাফত মজলিশ মির্জাপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামানসহ ১১ দলীয় জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তার নির্বাচনী ইস্তেহারের মধ্যে রয়েছে, মানসম্মত শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তৃতীয় লিঙ্গের উন্নয়ন, গোড়াই ফ্লাইওভারের নিচে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়া বন্ধ করা ও জুলাই যোদ্ধাদের উন্নয়ন উল্লেখযোগ্য।






