বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আইন আদালত

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে

টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার নজরদারিতে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
A A
টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার নজরদারিতে

টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার নজরদারিতে

৪৯৭ Views

স্টাফ রিপোর্টার ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত ও ইতিবাচক দিক হয়ে উঠেছে প্রযুক্তির ব্যবহার। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে জেলার ১ হাজার ৬৩টি ভোটকেন্দ্রে সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা স্থাপন করা হয়েছে। যা সাধারণ ভোটারদের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরিয়ে এনেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে এবার মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। বিপুল এই ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে জেলাজুড়ে ১ হাজার ৬৩টি ভোটকেন্দ্রের জন্য প্রস্তুত করা হয়েছে মোট ৬ হাজার ৩৪১টি ভোটকক্ষ (বুথ)। এর মধ্যে ১৬০টি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৯০৩টি ভোট কেন্দ্রকে সাধারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Advertisement

ভোটের দিন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও ভোট জালিয়াতি রোধে পুরো জেলায় স্থাপন করা হয়েছে ২ হাজার ৩৬০টি সিসি ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্র ও বুথের ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। নির্বাচন সংশ্লিষ্টদের মতে, কেন্দ্র দখল, ভোট কারচুপি কিংবা বিশৃঙ্খলা প্রতিরোধে এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে।
জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্র জানায়, জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরার ফুটেজ সরাসরি পর্যবেক্ষণ করা হবে। কোনো কেন্দ্রে গোলযোগ, অনিয়ম বা পেশিশক্তির ব্যবহার ধরা পড়লে সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গাইল জেলার ভোটার পরিসংখ্যান অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন, নারী ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫ জন। এতো বিপুল সংখ্যক ভোটারের নিরাপত্তা ও আস্থার পরিবেশ নিশ্চিত করতে সিসি ক্যামেরা ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিটি বুথ ও কেন্দ্রের প্রবেশপথে ক্যামেরা স্থাপন করা হয়েছে।

Advertisement

স্থানীয় ভোটাররা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সিসি ক্যামেরা থাকায় কেন্দ্র দখল ও জাল ভোটের আশঙ্কা অনেকটাই কমে যাবে। অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা বলছেন, প্রযুক্তির এই ব্যবহার নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে মাইলফলক হিসেবে কাজ করবে।
এ বিষয়ে টাঙ্গাইলের রিটার্নিং অফিসার শরীফা হকের দায়িত্ব পালনে সহায়তাকারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত জানান, সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিটি কেন্দ্রের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো কেন্দ্রে অনিয়ম বা গোলযোগের আভাস পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভোট গ্রহণ স্থগিত করার মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে। প্রযুক্তির এই ব্যবস্থাপনা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা নির্বাচন অফিসটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার নজরদারিতেটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের জেলা প্রশাসকটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
কালিহাতীতে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট বাক্স ও পেপার

কালিহাতীতে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে পৌঁছেছে বাক্স ও পেপার

সর্বশেষ সংবাদ

মির্জাপুরের আজগানায় সিসা ও কয়লা কারখানা ধ্বংস

মির্জাপুরের আজগানায় সিসা ও কয়লা কারখানা ধ্বংস

এপ্রিল ৯, ২০২৬
বাসাইলের কাঞ্চনপুরে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

বাসাইলের কাঞ্চনপুরে অবৈ*ধভাবে মাটি কা*টায় এক লাখ টাকা জরি*মানা

এপ্রিল ৯, ২০২৬
মিথ্যা তথ্যের অভিযোগ কালিহাতী আইসিটি অফিসের টেকনিশিয়ানের বিরুদ্ধে

মিথ্যা তথ্যের অভিযোগ কালিহাতী আইসিটি অফিসের টেকনিশিয়ানের বিরুদ্ধে

এপ্রিল ৯, ২০২৬
ঘাটাইলে জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঘাটাইলে জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এপ্রিল ৯, ২০২৬
কালিহাতীতে ভিয়াইল খাল খনন কার্যক্রমের উদ্বোধন

কালিহাতীতে ভিয়াইল খাল খনন কার্যক্রমের উদ্বোধন

এপ্রিল ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In