
স্টাফ রিপোর্টার ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ সারাদেশের মতো টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে সাতটা হতে শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেলে সাড়ে চারটা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রসহ পুরো জেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুরো নির্বাচনী এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার আটটি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে ৩৭ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে এবং ১০ জন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। আটটি আসনে মোট ভোটার রয়েছেন ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। এদের মধ্যে নারী ভোটার রয়েছেন ১৬ লাখ ৬২ হাজার ৭৭২ জন, পুরুষ ভোটার ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৫ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১ হাজার ৬৩টি। ভোটগ্রহণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ভোটকেন্দ্রগুলোতে ২ হাজার ৩৬০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
(মধুপুর ও ধনবাড়ী) উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম (ধানের শীষ) প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী (দাঁড়িপাল্লা) প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ ইলিয়াছ হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হারুন অর রশীদ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী (মোটরসাইকেল) প্রতীক (তিনি বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়িয়েছেন), স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলাম (তালা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
(গোপালপুর ও ভূঞাপুর) উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সালাম পিন্টু (ধানের শীষ) প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হুমায়ুন কবির (দাঁড়িপাল্লা) প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হুমায়ুন কবির তালুকদার (লাঙ্গল) প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন সাগর (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
(ঘাটাইল) উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. ওবায়দুল হক (ধানের শীষ) প্রতীক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দার (শাপলা কলি), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম (হাতপাখা) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ (মোটরসাইকেল) প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার (হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
(কালিহাতী) উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান (ধানের শীষ) প্রতীক নিয়ে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাজ্জাক (দাঁড়িপাল্লা) প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লিয়াকত আলী (লাঙ্গল) প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলী আমজাদ হোসেন (হাতপাখা) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী (হাঁস) প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিয়া (মোটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
(টাঙ্গাইল সদর) উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু (ধানের শীষ) প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ (দাঁড়িপাল্লা) প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোজাম্মেল হক (লাঙ্গল) প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি মনোনীত প্রার্থী সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা (তারা) প্রতীক, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী এ কে এম শফিকুল ইসলাম (ট্রাক) প্রতীক, গণ সংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা রহমান বিথি (মাথাল) প্রতিক, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী এ কে এম শরিফুল ইসলাম (ডাব) প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী খন্দকার জাকির হোসেন (হাতপাখা) প্রতীক, বাংলাদেশ সুপ্রীম পার্টি মনোনীত প্রার্থী হাসরত খান ভাসানী (একতারা) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল (হরিণ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
(নাগরপুর ও দেলদুয়ার) উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু (ধানের শীষ) প্রতীক, বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী এ কে এম আব্দুল হামিদ (দাঁড়িপাল্লা) প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আখিনুর মিয়া (হাতপাখা) প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মামুনুর রহিম সুমন (লাঙ্গল) প্রতীক, জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী তারেক শামস খান হিমু (বাইসাইকেল) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আশরাফুল ইসলাম (মোরগ) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী জুয়েল সরকার (হরিণ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
(মির্জাপুর) উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ) প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন (দাঁড়িপাল্লা) প্রতীক, বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন (হাতী) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
(বাসাইল ও সখীপুর) উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান (ধানের শীষ) প্রতীক, বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান (দাঁড়িপাল্লা) প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নাজমুল হাসান (লাঙ্গল) প্রতীক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী আওয়াল মাহমুদ (কোদাল) প্রতীক, আম জনতার দল মনোনীত প্রার্থী আলমগীর হোসেন (প্রজাপতি) এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল (হরিণ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।






