বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইলে ৭টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
A A
টাঙ্গাইলে ৭টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

টাঙ্গাইলে ৭টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

২৩৪ Views

স্টাফ রিপোর্টার ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে টাঙ্গাইলের ৮টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। জেলা প্রশাসকের কার্যালয়ে পরে রাতে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জেলার ৮টি আসনের ফলাফল ঘোষনা করেন। ফলাফলে টাঙ্গাইলের ৮টি আসনে ৭টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ করেছে।
জানা যায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহেল কাফী পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট।
মোট ১৪৯টির মধ্যে ১৪৯টিরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৬০ হাজার ৫০৬ ভোট এবং ‘না’ ৯২ হাজার ৮৭৮ ভোট পড়েছে।

Advertisement

টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৩৯টির মধ্যে ১৩৯টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৬২ হাজার ৬০ ভোট এবং ‘না’ ৭৪ হাজার ৮৭৫ ভোট পড়েছে।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট।
এই আসনে পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১২৩টির মধ্যে ১২৩টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৪২ হাজার ৯৮৩ ভোট এবং ‘না’ ৬৪ হাজার ৯২৪ ভোট পড়েছে।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১১৫টির মধ্যে ১১৫টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৩৩ হাজার ২১০ ভোট এবং ‘না’ ৬৪ হাজার ৭১১ ভোট পড়েছে।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাহউদ্দিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট।
পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৩১ টির মধ্যে ১৩১টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৮৬ হাজার ৮৩৩ ভোট এবং ‘না’ ৭৩ হাজার ২৬৯ ভোট পড়েছে।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ কে এম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট।
পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৫৫টির মধ্যে ১৫৫টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৮২ হাজার ৬০১ ভোট এবং ‘না’ ৬৯ হাজার ১৫৮ ভোট পড়েছে।

Advertisement

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট।
পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১২৭টির মধ্যে ১২৭টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৪৬ হাজার ৩১৭ ভোট এবং ‘না’ ৪৭ হাজার ১৪১ ভোট পড়েছে।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট।
পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৩২টির মধ্যে ১৩২টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৫১ হাজার ৩৩৭ ভোট এবং ‘না’ ৭০ হাজার ৯৩৭ ভোট পড়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে ৭টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়টাঙ্গাইলের খবরটাঙ্গাইলের জেলা প্রশাসকটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইলের সহোদর দুই ভাই সংসদ সদস্য নির্বাচিত

টাঙ্গাইলের সহোদর দুই ভাই সংসদ সদস্য নির্বাচিত

সর্বশেষ সংবাদ

ভাঙ্গা ঘরে কালিহাতীর ঘুনীতে কাজুলীর মানবেতর জীবন

ভাঙ্গা ঘরে কালিহাতীর ঘুনীতে কাজুলীর মানবেতর জীবন

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
টাঙ্গাইলে ফরহাদ ইকবালসহ ২১ জনকে আসামী করে মামলা

টাঙ্গাইলে ফরহাদ ইকবালসহ ২১ জনকে আসামী করে মামলা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
কালিহাতীর সল্লা ব্রিজের কাজ ৩০ শতাংশ বাকি

কালিহাতীর সল্লা ব্রিজের কাজ ৩০ শতাংশ বাকি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
গোপালপুরে ৮টি ঘোড়া জ'বাই করে মাংস বিক্রির প্রস্তুতি ॥ আটক ৪ জন

গোপালপুরে ৮টি ঘোড়া জ’বাই করে মাংস বিক্রির প্রস্তুতি ॥ আটক ৪ জন

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
টাঙ্গাইলের বিভিন্ন স্থানে বাহারি ইফতারির পসরা ॥ ইফতারির বাজারও চড়া

টাঙ্গাইলের বিভিন্ন স্থানে বাহারি ইফতারির পসরা ॥ ইফতারির বাজারও চড়া

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In