
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি, জামায়াতসহ মোট ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৫ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৭৬ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৮৩ হাজার ৪৭১ জন। বাতিল হয়েছে ৫ হাজার ৭২৫টি ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৭৪৬ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৬০.৫৬ ভাগ।
নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত প্রার্থী রবিউল আওয়াল লাভলু (ধানের শীষ) ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামির প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ (দাঁিড় পাল্লা) তার প্রাপ্ত ভোট ৯১ হাজার ৯১৪ ভোট।
এ আসনে অন্য ৫ প্রার্থীই জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি (জেপি) তারেক শামস খান হিমু (বাইসাইকেল), ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী আখিনুর মিয়া (হাতপাখা), জাতীয় পার্টি মোহাম্মদ মামুনুর রহিম সুমন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী জুয়েল সরকার (হরিণ) ও মুহাম্মদ আশরাফুল ইসলাম (মোরগ)।






