
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌর শহরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই বন্ধুর নাম স্বাধীন ও ফাহিম। এরা টাঙ্গাইল পৌর শহরের ছোট কালীবাড়ি এলাকার বাসিন্দা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডের বটতলা এলাকায় বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, রাতে টাঙ্গাইল শহর থেকে মোটরসাইকেল নিয়ে দুই যুবক বাড়ি ফিরছিলেন। এ সময় তারা শহরের বটতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন। দুই যুবকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে।






