শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ফুলের দোকানে উপচেপড়া ভিড়

টাঙ্গাইলে ভালোবাসা দিবসের রঙিন বসন্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
A A
টাঙ্গাইলে ভালোবাসা দিবসের রঙিন বসন্ত

টাঙ্গাইলে ভালোবাসা দিবসের রঙিন বসন্ত

১১৩ Views

স্টাফ রিপোর্টার ॥
ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। সেই সঙ্গে ‘বিশ্ব ভালোবাসা দিবস’। টাঙ্গাইল শহরসহ জেলাজুড়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) এই দিবসটিকে ঘিরে তারুণ্যের মাঝে বইছে উৎসবের আমেজ। প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে ‘লাল গোলাপ’ আর ‘বাহারি উপহার’ কেনাকাটাসহ নানাভাবে পালন করছে শহরবাসী। টাঙ্গাইল পৌর উদ্যান, ডিসি লেক, এসপি পার্ক, মণতলা, ঘারিন্দা সোলপার্ক এবং যমুনা রিসোর্টের মতো বিনোদন কেন্দ্রগুলো ভালোবাসা দিবস উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে।

Advertisement

সরেজমিনে শহরের প্রধান প্রধান ফুলের দোকান ও গিফট শপগুলো ঘুরে দেখা গেছে উপচেপড়া ভিড়। শহরের ভিক্টোরিয়া রোড, সমবায় মার্কেট, মেইন রোড এবং নিরালা মোড় এলাকার দোকানগুলোতে নতুন সব উপহারসামগ্রী দিয়ে সাজানো রয়েছে। দোকানিরা লাল গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, অর্কিডসহ বিভিন্ন দেশি-বিদেশি ফুলের পসরা সাজিয়েছেন। দিবসটি উপলক্ষে ফুলের চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় অতিরিক্ত মজুদ নিশ্চিত করছেন ব্যবসায়ীরা।
শহরের কয়েকটি স্বনামধন্য ফুলের দোকানের স্বত্ত্বাধিকারী খান হাবিব, বিপ্লব পাল, গোবিন্দ পাল, বরুন ঘোষ, জাহাঙ্গীর আলমসহ অনেকেই জানান, ভালোবাসা দিবস আর বসন্ত উৎসব একই সময়ে হওয়ায় ফুলের চাহিদা আকাশচুম্বী। বিশেষ করে লাল গোলাপের চাহিদা সবচেয়ে বেশি। গত বছরের তুলনায় এবার ফুলের দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের মাঝে আগ্রহের কমতি নেই।

এদিকে উপহারের দোকানগুলোতে দেখা গেছে তরুণ-তরুণীদের ভিড়। প্রিয়জনের জন্য কার্ড, মগ, শোপিস, পারফিউম এবং কাস্টমাইজড গিফট আইটেম কিনছে উপহার দেয়ার জন্য। শহরের নামী শপিং মলগুলোতে বিশেষ ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে অনেক পণ্যে। বিশেষ করে রেস্টুরেন্ট, ফাস্টফুড ও ক্যাফেগুলোও পিছিয়ে নেই। আলোকসজ্জা আর বিশেষ ‘ভ্যালেন্টাইন ডিশ’ দিয়ে গ্রাহকদের টানার সব প্রস্তুতি রয়েছে। দিবসটি উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও নানা আয়োজন করছে। তবে উৎসবের আনন্দ যেন মাত্রা না ছাড়ায় সেদিকে নজর রাখছে স্থানীয় প্রশাসন।

Advertisement

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহামম্মদ শামসুল আলম সরকার জানান, কেবল জাতীয় নির্বাচন ও গণভোটের মতো একটা মহাযজ্ঞ অনুষ্ঠিত হলো। সবাই খুব পরিশ্রম করেছে। দিবসটি ঘিরে শহরের পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সব মিলিয়ে বসন্তের দখিনা বাতাসের সাথে ভালোবাসার রঙ মেখে শনিবার (১৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইলে এক উৎসবমুখর পরিবেশে পালন করছে ‘ভালোবাসা দিবস’।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে ভালোবাসা দিবসের রঙিন বসন্তটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন সেখানেই কাজ করব- টুকু

তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন সেখানেই কাজ করব- টুকু

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলের আটটি আসনে ৪৭ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত

টাঙ্গাইলের আটটি আসনে ৪৭ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
টাঙ্গাইলে ভালোবাসা আর বন্ধুত্বের মধ্য দিয়ে বসন্তবরণ পালিত

টাঙ্গাইলে ভালোবাসা আর বন্ধুত্বের মধ্য দিয়ে বসন্তবরণ পালিত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন সেখানেই কাজ করব- টুকু

তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন সেখানেই কাজ করব- টুকু

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
টাঙ্গাইলে ভালোবাসা দিবসের রঙিন বসন্ত

টাঙ্গাইলে ভালোবাসা দিবসের রঙিন বসন্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশু হাফিজার অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশু হাফিজার অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In