স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ধানের শীষ প্রতিক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত রবিউল আওয়াল লাভলু বলেছেন, আমার নির্বাচনি এলাকায় এমপি হিসেবে নয়, সর্বস্তরের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। হিংসা বিদ্বেষ ভূলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু তার নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি একথা বলেন।
এ সময় তিনি নাগরপুর-দেলদুয়ারের জনগণের উদ্দেশ্যে বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেন নাই সবাইকে তার ব্যাক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল ১৮ বছর ঐক্যবদ্ধ ছিল নাগরপুর ও দেলদুয়ারে। তারই স্বার্থকতা সফলতা (১২ ফেব্রুয়ারির) নির্বাচন। এই নির্বাচনের সফলতা সাধারণ মানুষের, তৃনমূলের নেতৃবৃন্দ ও আমাদের দলের নেতৃবৃন্দের। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কাজেই শিষ্টাচার ও সহনশীল আচরনের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, হোসেন আলী মনসুর, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ছাত্রদলের আহবায়ক মীর মাহবুব রাসেল প্রমূখ।