
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫০) নামে এক প্রবাস ফেরত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রফিকুল ইসলাম উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বনমালী গ্রামের জোয়াদ আলী সরকারের ছেলে। গোপালপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দশদিন আগে গত (৭ ফেব্রুয়ারি) তিনি গোপালপুর পৌর শহরের নিজ বাসায় বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর দগ্ধ হন।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পরপরই তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে তার মৃত্যু হয়।






