
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শ্রাবন্তী (১৮) নামের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার পাথরাইল ইউনিয়নের কুমুরিয়া গ্রামে ঘটেছে ঘটনাটি। সে ওই গ্রামের মৃত জাফর ইকবালের ছেলে হাফিজুর রহমানের স্ত্রী।
খবর পেয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পাথরাইল ইউনিয়নের কুমুরিয়া গ্রাম থেকে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।






