বুধবার, এপ্রিল ৮, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

রোজার শুরুতেই চড়া টাঙ্গাইলের নিত্যপণ্যের বাজার ॥ বিপাকে ক্রেতারা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
A A
রোজার শুরুতেই চড়া টাঙ্গাইলের নিত্যপণ্যের বাজার ॥ বিপাকে ক্রেতারা

রোজার শুরুতেই চড়া টাঙ্গাইলের নিত্যপণ্যের বাজার ॥ বিপাকে ক্রেতারা

৩২৫ Views

স্টাফ রিপোর্টার ॥
ইফতারের অপরিহার্য উপকরণ লেবু, শসা ও বেগুনের দাম ‘সেঞ্চুরি’ ছুঁয়ে যাওয়ায় চাপে পড়েছেন টাঙ্গাইলের ক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে, চাহিদা বৃদ্ধির সুযোগে অধিকাংশ পণ্যের দাম বেড়েছে। ফলে রোজার সাথে যুক্ত হয়েছে বাড়তি ব্যয়ের উদ্বেগও। রমজান শুরুর প্রথম দিনেই বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ইফতারের অপরিহার্য উপকরণ লেবু, শসা ও বেগুনের দাম ‘সেঞ্চুরি’ ছুঁয়ে যাওয়ায় চাপে পড়েছেন ক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে, চাহিদা বৃদ্ধির সুযোগে অধিকাংশ পণ্যের দাম বেড়েছে।
টাঙ্গাইল শহরের পার্ক বাজার, ছয়আনী বাজার, সিটি বাজার ঘুরে দেখা গেছে, রোজার শুরুর দিনে থেকে কেনাকাটায় ক্রেতাদের ভিড় বাড়লেও দাম কমার কোনো লক্ষণ নেই। বরং অধিকাংশ পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় আরো বেড়েছে। বাজারে লেবু বিক্রি হচ্ছে আকার ও মানভেদে ৮০ থেকে ১৪০ টাকা হালি। তবে বড় আকারের একটি লেবু পাইকারিতে ৪০ টাকায় বিক্রি হওয়ায় খুচরায় সেই লেবুর হালি দাঁড়াচ্ছে ১৬০ টাকায়। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকায় দাম কমানো সম্ভব হচ্ছে না। এদিকে শসা কেজি-প্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়। দেশী শসার দাম ১৪০ টাকা এবং হাইব্রিড ১০০ টাকা কেজি। বাজারে শসার সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্ষিরা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে। ইফতার-সামগ্রী তৈরিতে বাজারে বেগুনের চাহিদা বেড়ে যায়। বেগুনের সরবরাহ মোটামুটি থাকলেও দাম কমেনি। কেজি-প্রতি ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে বেগুন।

Advertisement

বাজার ঘুরে দেখা যায়, রোজাকে কেন্দ্র করে তরমুজের চাহিদাও বেড়েছে। বর্তমানে কেজি-প্রতি ৬৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে তরমুজ। ব্যবসায়ীরা বলছেন, বরিশালসহ দক্ষিণাঞ্চলের তরমুজ পুরোপুরি বাজারে এলে দাম কিছুটা কমতে পারে। ইফতারের অন্যতম প্রধান উপকরণ খেজুরের বাজারেও বাড়তি চাপ লক্ষ করা গেছে। সর্বনিম্ন ৩৫০ টাকা কেজি দরে খেজুর বিক্রি হচ্ছে। উন্নতমানের খেজুরের দাম প্রকারভেদে দুই হাজার টাকারও বেশি। তবে ৫০০ থেকে ৭০০ এবং এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা কেজি দরের খেজুরের চাহিদাই বেশি। আমদানি নির্ভর এই পণ্যের ক্ষেত্রে ডলার মূল্য ও আমদানি ব্যয়ের প্রভাব রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
ফলমূলের বাজারেও স্বস্তি নেই। নতুন ওঠা স্ট্রবেরি কেজি-প্রতি ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। পেঁপে ১৪০ টাকা কেজি, বাঙ্গি ১৪০ থেকে ১৫০ টাকা পিস এবং পেয়ারা ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যান্য ফলের দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি।

সবজির পাশাপাশি মসলা জাতীয় পণ্যেও ঊর্ধ্বগতি। পাইকারিতে পেঁয়াজ ২৭০ টাকা পাল্লা, যা কেজিতে প্রায় ৫৪ টাকা পড়ে। খুচরায় বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। রসুন পাইকারিতে ২০০ এবং আদা ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু পাইকারিতে ৯০ টাকা পাল্লা হলেও খুচরায় দাম বেশি। রোজার অপরিহার্য পণ্য ছোলা বিক্রি হচ্ছে কেজিতে ৮০ থেকে ১১০ টাকায়। চিনি ১০০ থেকে ১১০ টাকা, মুড়ি ৮০ থেকে ৯০ টাকা কেজি এবং সয়াবিন তেল লিটার-প্রতি ১৯৬ টাকায় বিক্রি হচ্ছে। সবমিলিয়ে রোজার বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই বাড়তি।

Advertisement

পার্ক বাজারে আসা গৃহিণী উম্মে হাবিবা বলেন, রোজা এলেই বাজারে আগুন লাগে। লেবু, শসা, বেগুনের দাম শুনে মাথা ঘুরে যায়। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ফল কিনতে আসা বেসরকারি চাকরিজীবী দিদার বলেন, রমজানে কিছু ফল কিনতে এসেছি; কিন্তু দাম এত বেশি যে প্রয়োজনের অর্ধেকও কেনা যাচ্ছে না। তরমুজের কেজি ৯০ টাকা, এভাবে চললে সাধারণ মানুষের অবস্থা কী হবে। এদিকে বিক্রেতারা বলছেন, পরিবহন ব্যয়, আড়তদারি কমিশন ও সংরক্ষণ খরচ বাড়ায় খুচরায় তার প্রভাব পড়ছে। তবে ক্রেতাদের অভিযোগ, রোজাকে ঘিরে একটি শ্রেণী অতি মুনাফার আশায় দাম বাড়িয়ে দেয়।
অর্থনীতিবিদদের মতে, রমজানকে কেন্দ্র করে প্রতি বছরই চাহিদা বাড়ে; কিন্তু সরবরাহ ব্যবস্থাপনায় ঘাটতি ও দুর্বল বাজার তদারকির কারণে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটে। নিয়মিত মনিটরিং ও বাজারে সরাসরি অভিযান জোরদার করা না হলে এই প্রবণতা বন্ধ করা কঠিন। সংশ্লিষ্ট দফতরগুলোর পক্ষ থেকে বাজার তদারকির কথা বলা হলেও বাস্তবে তার প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না বলে অভিযোগ ভোক্তাদের। তারা বলছেন, কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ না নিলে রোজার পুরো মাসজুড়েই মূল্যচাপ অব্যাহত থাকবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদরোজার শুরুতেই চড়া টাঙ্গাইলের নিত্যপণ্যের বাজার ॥ বিপাকে ক্রেতারা
Next Post
চারবার দল বদল করেও জামানত রক্ষা হয়নি কালিহাতী-৪ আসনের লিয়াকত আলীর

চারবার দল বদল করেও জামানত রক্ষা হয়নি কালিহাতী-৪ আসনের লিয়াকত আলীর

সর্বশেষ সংবাদ

কালিহাতীর হাতিয়ায় বাসের ধাক্কায় ঝরল ভ্যান চালকের প্রাণ

কালিহাতীর হাতিয়ায় বাসের ধাক্কায় ঝরল ভ্যান চালকের প্রাণ

এপ্রিল ৮, ২০২৬
ঘাটাইলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

ঘাটাইলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

এপ্রিল ৮, ২০২৬
স্কাউট দিবসে গোপালপুরে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

স্কাউট দিবসে গোপালপুরে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

এপ্রিল ৮, ২০২৬
বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব ॥ বৈশাখী পদযাত্রা : সংকট ও রূপান্তর

বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব ॥ বৈশাখী পদযাত্রা : সংকট ও রূপান্তর

এপ্রিল ৮, ২০২৬
দেলদুয়ারে বিএনপি’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে বিএনপি’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এপ্রিল ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In