
গোপালপুর প্রতিনিধি ॥ টাঙ্গাইলের গোপালপুরে যধাযোগ্য মর্যাদায় শনিবার (২১ ফেব্রুয়ারী) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ এর শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নবাব আলী, গোপালপুর থানা অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন,
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপি’র সভাপতি খালিদ হাসান উথান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ ।
দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে দিনব্যাপী উপজেলাজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।






