
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু মতবিনিময় সভা করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ, সুধি সমাজসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন, থানার অফিসার ইনচার্জ সাখাওয়াৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, সমাজ সেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, সহ-সভাপতি আজাদ মিয়া, উপজেলা যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু প্রমূখ।






