
স্পোর্টস রিপোর্টার ॥
৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ খেলতে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল জামালপুর সফর। জামালপুর স্টেডিয়ামে সোমবার (২৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা ক্রিকেট দল মুখোমুখি হবে মাগুরা জেলা ক্রিকেট দলের সাথে। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নারায়নগঞ্জ জেলা ক্রিকেট দলের মুখোমুখি হবে এবং আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা দলের মুখোমুখি হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত টাঙ্গাইল জেলা কোচ ইসলাম খানের অধীনে ১৫ জন খেলোয়াড় দলে অন্তভুক্ত করা হয়েছে। দলের ম্যানেজার হয়েছেন দেওয়ান সাইফুল ইসলাম লিটন এবং মেন্টর হয়েছেন অরিন্দম পাল লিটন।
বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগের ক্রিকেটার টাঙ্গাইলের হুগড়ার ছেলে মেহেদী মারুফের অধিনায়কত্বে অন্যান্য খেলোয়াড়রা হলেন- জয়রাজ শেখ ইমন, ইমতিয়াজ আহমেদ, প্রিতম চাটার্জি, ফেরদৌস হোসেন লিমন, আলী অমর আবির, রাদিল মাহমুদ, মাহেদী হাসান, রুবেল মিয়া, রাকিবুল হাসান রাকিব, জহিরুল ইসলাম, অনিক হাসান এবং সদ্য শেষ হওয়া অনুর্দ্ধ-১৯ বিশ^কাপের উদ্বোধনী ব্যাটসম্যান রিফাত বেগ এবং দেবাশীষ সরকার দেবা।






