শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

সিমাগো র‌্যাঙ্কিংএ ঢাবিসহ ৫ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে দেশ সেরা মাভাবিপ্রবি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
A A
সিমাগো র‌্যাঙ্কিংএ ঢাবিসহ ৫ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে দেশ সেরা মাভাবিপ্রবি

সিমাগো র‌্যাঙ্কিংএ ঢাবিসহ ৫ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে দেশ সেরা মাভাবিপ্রবি

৮৩ Views

স্টাফ রিপোর্টার ॥
স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিমাগো তাদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে। এর আগে ২০২৫ সালের র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৬ষ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৫টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এবার দেশ সেরা হয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। এতে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকা অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার সেরা দশের মধ্যে স্থান পেয়েছে-ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Advertisement

বিগত ২০২৫ সালের সিমাগো র‌্যাঙ্কিং অনুযায়ী, দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয় ছিল যথাক্রমে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এর আগে গত ২০২০ সালে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করলেও গতবছর পিছিয়ে ষষ্ঠতে নেমে যায় বিশ্ববিদ্যালয়টি। এছাড়া ২০২৪ সালে পঞ্চম, ২০২৩ সালে ছিল নবম, ২০২২ সালে অষ্টম, ২০২১ সালে দ্বিতীয় অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি।
গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন- এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‌্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে। সার্বিক র‌্যাঙ্কিং করার জন্য গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ মিলিয়ে সার্বিক র‌্যাঙ্কিং করা হয়। সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৬ অনুযায়ী গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১৬তম, ৩২তম ও ৪র্থ। সার্বিক অবস্থান দেশে প্রথম। গতবছর তিনটি সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাভাবিপ্রবির অবস্থান ছিল যথাক্রমে ১৯তম, ১১তম ও ৯ম। সে অনুযায়ী এবার গবেষণা ও উদ্ভাবনে উন্নতি হলেও সামাজিক প্রভাবে গত বছর থেকে বেশ পিছিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এ ধরণের অর্জন গর্ব করার মতো। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই র‌্যাঙ্কিং সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করেছিলাম। যাতে বিশ্ববিদ্যালয়ের মান গবেষণা, উদ্ভাবন ও অন্যান্য সূচকে আরো এগিয়ে আসে এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান সম্পর্কে ও ভবিষ্যতে আরও উন্নয়নের দিকনির্দেশনা পাওয়া যাবে। এই অর্জনটিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ ইতিবাচক দিক। এর আগেও ২০২০ সালে মাভাবিপ্রবি সিমাগো র‌্যাঙ্কিংয়ে প্রথম হয়েছিল। পরবর্তীতে একটু পিছিয়ে পড়লেও আবার উন্নতি ঘটেছে একই সাথে ‘টাইমস হায়ার এডুকেশন এবং কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়েও মাভাবিপ্রবির নাম রয়েছে। এছাড়া মাভাবিপ্রবিকে গবেষণা ও উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের নানা রকম সুযোগ সুবিধার আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।
উপাচার্য আরও বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের কোর্স ও ক্রেডিট সংখ্যা প্রায় সমান হলেও ফ্যাকাল্টি মেম্বারের সংখ্যা তুলনামূলক কম। এ বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে গবেষণা ও শিক্ষার মান আরও উন্নত করা যায়।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এ বছর সিমাগো ইন্সটিটিউশান র‌্যাঙ্কিংয়ে পুনরায় প্রথমস্থান অর্জন করেছে। গবেষণার মান, প্রকাশনা, সাইটেশন ও আন্তর্জাতিক সহযোগিতায় উৎকর্ষের কারণেই এই সাফল্য এসেছে। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও গবেষণায় ধারাবাহিক অগ্রগতি বিশ্ববিদ্যালয়টিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এনে দিয়েছে।
সার্বিক র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। ইএসআরএম শিক্ষার্থী নাইম বলেন, এ বছর মাভাবিপ্রবির সিমাগো র‌্যাঙ্কিংয়ে পুনরায় প্রথম হওয়ার বিষয়টি আমাদের জন্য সত্যিই গর্বের। আমি মনে করি, এই সাফল্যের পেছনে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সম্মিলিত প্রচেষ্টা কাজ করেছে। আমাদের দক্ষ, গবেষণামুখী ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ নিয়মিত গবেষণা, প্রকাশনা এবং অ্যাকাডেমিক মান উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরো জানান, নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর র‌্যাঙ্কিং সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এ বিষয়ে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, সিমাগো র‌্যাঙ্কিংয়ে এই বছরও বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এছাড়া শীর্ষ দশে যুক্তরাষ্ট্রের ৩টি, চীনের ৬টি এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমাভাবিপ্রবিসিমাগো র‌্যাঙ্কিংএ ঢাবিসহ ৫ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে দেশ সেরা মাভাবিপ্রবি
Next Post
মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে ॥ চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত

মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে ॥ চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত

সর্বশেষ সংবাদ

মাদক, ইন্টারনেটভিত্তিক অপরাধ ও অনলাইন জুয়া বন্ধ করা হবে- মন্ত্রী ফকির মাহবুব

মাদক, ইন্টারনেটভিত্তিক অপরাধ ও অনলাইন জুয়া বন্ধ করা হবে- মন্ত্রী ফকির মাহবুব

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানির কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানির কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ভারতের কলকাতায় ক্লিনিকে মারা গেলেন সাবেক এমপি জোয়াহের

ভারতের কলকাতায় ক্লিনিকে মারা গেলেন সাবেক এমপি জোয়াহের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে ॥ চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত

মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে ॥ চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
সিমাগো র‌্যাঙ্কিংএ ঢাবিসহ ৫ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে দেশ সেরা মাভাবিপ্রবি

সিমাগো র‌্যাঙ্কিংএ ঢাবিসহ ৫ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে দেশ সেরা মাভাবিপ্রবি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In