
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ নাগরপুর উপজেলা শাখা কমিটি।
নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবিসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনগুলোর নেতৃবৃন্দ।






