বুধবার, মার্চ ১১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাদের ক্ষোভ

মধুপুরে গারো পরিবারকে ঘর নির্মাণে বাধা দিয়েছে রাবার বাগান কর্তৃপক্ষ

মার্চ ১১, ২০২৬
A A
মধুপুরে গারো পরিবারকে ঘর নির্মাণে বাধা দিয়েছে রাবার বাগান কর্তৃপক্ষ

মধুপুরে গারো পরিবারকে ঘর নির্মাণে বাধা দিয়েছে রাবার বাগান কর্তৃপক্ষ

৩২ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে একটি গারো পরিবারকে ঘর নির্মাণে বাধা দিয়েছে রাবার বাগান কর্তৃপক্ষ। এ সময় সশস্ত্র আনসার সদস্যরা রাইফেল তাক করে নারীসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। বুধবার (১১ মার্চ) মধুপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা এ ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের শাস্তির দাবি জানান।
স্থানীয় লোকজন জানান, মধুপুরের চাঁদপুর রাবার বাগানের কালো পাহাড় এলাকায় রমেন কুবি ও শিবলী মাং সাং দম্পতি বসবাস করেন। গত সোমবার (৯ মার্চ) তাঁরা সেখানে আরও একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে বন শিল্প উন্নয়ন করপোরেশনের আওতাধীন রাবার বাগানের মাঠ কর্মকর্তার নেতৃত্বে কয়েকজন আনসার সদস্য গারো দম্পতির নির্মাণ কাজে বাধা দেন। তাঁরা ঘরের খুঁটি ভেঙে ফেলেন। এ সময় আনসার সদস্যদের সঙ্গে ওই পরিবারের সদস্যদের বাগ্‌বিতণ্ডা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে আনসার সদস্যদেরকে গারো পরিবারের এক নারী সদস্যের দিকে রাইফেল তাক করে ভয়ভীতি প্রদর্শন করতে দেখা যায়।

Advertisement

এ ঘটনায় মধুপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার (১০ মার্চ) মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা জুবায়ের হোসেন ঘটনাস্থলে যান। তিনি রাবার বাগান কর্তৃপক্ষ এবং ভুক্তোভোগী রমনে কুবি ও শিবলী মাংসাং দম্পতির সঙ্গে কথা বলেন। এ সময় রাবার বাগান কর্তৃপক্ষ ওই পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে বলে জানান ইউএনও।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা জুবায়ের হোসেন জানান, ঘর নির্মাণের জন্য ওই পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডেল ঢেউটিন ও ছয় হাজার টাকা এবং প্রয়োজনীয় অন্যান্য ব্যয় বহনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইউএনও এবং ওসিকে না জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অভিযান না চালাতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

রমেন কুবি জানান, তাঁদের পরিবারের ১৩ সদস্য সেখানে বসবাস করেন। ছোট একটি ঘরে বসবাস করা খুব কষ্ট হয়। তাই নতুন একটি ঘর তৈরির উদ্যোগ নেন। তখন রাবার বাগানের কর্মকর্তারা আনসার নিয়ে এসে ঘরের খুঁটি ভেঙে ফেলেন এবং তাঁদের লাগানো কয়েকটি গাছও কেটে ফেলেন।
বুধবার (১১ মার্চ) মধুপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের নেতারা রমেন কুবির বাড়ি পরিদর্শন করেন। পরিদর্শন করে এসে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক বলেন, মধুপুরের গারোসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমির সমস্যার সমাধান হয়নি। তাই সব সময় উচ্ছেদ আতঙ্কে থাকতে হয়। রমেন কুবির পরিবারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা খুবই নিন্দনীয়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শস্তির আওতায় আনতে হবে। তিনি বন এলাকায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমি সমস্যা সমাধানের দাবিও জানান।

Advertisement

আবিমা সংস্কৃতি উন্নয়ন পরিষদের সভাপতি অজয় এ মৃ বলেন, মধুপুরে বসবাসরত আদিবাসীদের জমি চিহ্নিত করে তাঁদের ভূমির অধিকার দিতে হবে। তা না হলে উচ্ছেদ আতঙ্ক থেকেই যাবে। রমেন কুবির পরিবারের সঙ্গে যে ঘটনা হয়েছে, এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর কারও সঙ্গে না হয়, সেদিকে বন বিভাগ, রাবার বাগান কর্তৃপক্ষের দৃষ্টি রাখতে হবে।
চাঁদপুর রাবার বাগানের ব্যবস্থাপক আমান উল্লাহ আমান জানান, কাউকে তাঁরা উচ্ছেদ করার উদ্যোগ নেননি। বাগানের জমিতে নতুন করে ঘর তুলতে বাধা দেওয়া হয়। এ সময় আনসার সদস্যদের ওপর হামলা করা হয় এবং অশ্লীল গালাগাল করে। তখন আনসার সদস্যরা তাঁদের অস্ত্র তাক করেছিলেন। একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsজয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমধুপুর উপজেলামধুপুরে গারো পরিবারকে ঘর নির্মাণে বাধা দিয়েছে রাবার বাগান কর্তৃপক্ষমির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা

সর্বশেষ সংবাদ

মধুপুরে গারো পরিবারকে ঘর নির্মাণে বাধা দিয়েছে রাবার বাগান কর্তৃপক্ষ

মধুপুরে গারো পরিবারকে ঘর নির্মাণে বাধা দিয়েছে রাবার বাগান কর্তৃপক্ষ

মার্চ ১১, ২০২৬
ঈদ কেনাকাটায় টাঙ্গাইলের মার্কেটগুলোতে উপচেপড়া ভিড়

ঈদ কেনাকাটায় টাঙ্গাইলের মার্কেটগুলোতে উপচেপড়া ভিড়

মার্চ ১১, ২০২৬
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের প্রবাস বন্ধু ফোরাম সভা

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের প্রবাস বন্ধু ফোরাম সভা

মার্চ ১১, ২০২৬
মধুপুর শালবনের অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

মধুপুর শালবনের অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

মার্চ ১০, ২০২৬
গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In