
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারী গ্রামের শিশু আয়েশাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আর এ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে নাগরপুর উপজেলা সর্বস্তরের জনগণের আয়োজনে টাঙ্গাইল জেলা আদালত চত্বরে সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টাঙ্গাইল আদালতের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আদালত চত্বরে এসে শেষ হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শিশু আয়েশার পিতা হাসেম মিয়া, মাতা রেহেনা আক্তার, ফজলু মিয়া, শাহজাহান মিয়া, আবুবকর সিদ্দিকীসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, একজন ৮ বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় ঘটনা। এ ঘটনার পুণরাবৃত্তি রোধে দ্রুত সুষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িতকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি ও আসামিকে ফাঁসির দাবি জানান তারা।






